EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত ৫৬

হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত ৫৬

ছবি: রয়টার্স

অ অ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলা ও এর পরপরই বন্দুকযুদ্ধে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় ৫৬ জনেরও বেশি আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে ঘটনাটি ঘটে। তখন লোকজন জুমার নামাজের জন্য সমবেত হচ্ছিলেন। মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেছেন, বোমা বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ চত্বরে প্রবেশের চেষ্টা করে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর একটি আঞ্চলিক সহযোগী এবং পাকিস্তান তালেবান (টিটিপি)—দুই পক্ষই এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং নিয়মিত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে থাকে।

ডিপিএ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ড. তাহির শাহ বলেছেন, অন্তত ১৬টি মৃতদেহ এবং ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়েছিল। বেশ কয়েকজন আহতের অবস্থা সংকটাপন্ন থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানিয়েছেন, হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের বেশিরভাগই ছিলেন মুসল্লি।

আরও পড়ুন