হরমুজ প্রণালীতে টোগোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা আইআরজিসির
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারকে হামলা করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে আইআরজিসির অফিসিয়াল নিউজ আউটলেট 'সেপাহ নিউজ'-এ এ দাবি করে বলে খবরে প্রকাশ করেছে আল জাজিরা।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘ট্রেন্ড’ নামের টোগোর পতাকাবাহী ওই তেল ট্যাঙ্কারটিতে আঘাত হানা হয়। এরপর পর এতে আগুন ধরে গেলে সেটিকে থামানো হয়।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর দ্বারা ‘প্ররোচিত’ হয়ে নৌযানটি অবৈধভাবে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। অবৈধভাবে পার হওয়ার যেকোনো চেষ্টা কেবল ধ্বংস ডেকে আনবে বলে সতর্ক করেছে বিপ্লবী গার্ড বাহিনী।
তারা দাবি করেন, এখনও শক্তিমত্তার সাথে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ‘আক্রমণকারীকেই’ সেটি পার হতে দেওয়া হবে না।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানায়, হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’ ঘটেছে। ঘটনাস্থলটি ওমানের খাসাব শহর থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে।
গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর, ইরান হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করে এবং দেশ দুটির মালিকানাধীন বা তাদের সাথে সংশ্লিষ্ট নৌযানগুলোর নিরাপদ যাতায়াত বন্ধ করে দেয়।