বরিস জনসনের ট্রেন চলে যাওয়ার পরই ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
ইউক্রেনের রেলপথে রুশ ড্রোন হামলা—আর অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন!
পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আঘাত হানে ড্রোন। হামলার মাত্র কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে যাওয়া বিশেষ ট্রেনে ছিলেন বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
তবে তাদের ট্রেনটি হামলার শিকার হয়নি। যাত্রীদের আগেই নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় বিপদও এড়ানো গেছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের রেল কর্তৃপক্ষের দাবি, হামলার লক্ষ্য কূটনৈতিক ট্রেনটি হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি। রাশিয়া বলেছে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
একই রেলপথে ইউরোপীয় কর্মকর্তাদের যাতায়াতের কিছুক্ষণ পরই ড্রোন হামলা—নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে।