ইরানে বাণিজ্যিক জাহাজে বিস্ফোরকের আঘাতে নিহত ১, আহত ৪
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
কেশমের গভর্নর হোসেইন আমির তেইমৌরি ইরানের বার্তা সংস্থা তাসনিমকে জানান, রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেঙ্গাম দ্বীপ ও শিব দেরাজ গ্রামের কাছাকাছি জলসীমায় জাহাজটিতে একটি বিস্ফোরক বস্তু আঘাতে হানে।
তিনি দাবি করেন, আমেরিকান-জায়নবাদী শত্রু’র ছোড়া বিস্ফোরক বস্তুই জাহাজটি আক্রান্ত হয়েছে। এতে একজন নিহত এবং চারজন আহত হন। এটিকে এই গুরুত্বপূর্ণ নৌপথে ঘটা সর্বশেষ প্রাণঘাতী ঘটনা বলে অভিহিত করেন তিনি।
গভর্নর জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।
গভর্নর কেশম বলেছেন, নিহত ব্যক্তি পণ্যবাহী জাহাজটির ১০ জন ক্রু সদস্যের একজন ছিলেন। জাহাজটিতে আঘাত হানা বস্তুটি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে।
এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।