EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুথিদের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

সৌদি ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুথিদের

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তাদের দাবি, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

ইয়াহিয়া সারি বলেন, শারুরাহ সামরিক ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হুথিদের হামলার লক্ষ্য ছিল। তার দাবি, এসব স্থাপনা হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

এদিকে, চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথি ও সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে হামলার এই দাবি সামনে এলো।

আরও পড়ুন