EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচলে নতুন পথ তৈরি করতে যাচ্ছে ইরান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ এএম

হরমুজে জাহাজ চলাচলে নতুন পথ তৈরি করতে যাচ্ছে ইরান
অ অ

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ তৈরি করতে যাচ্ছে ইরান। এ লক্ষ্যে আগামী সোমবার ওমানে একটি আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, বৈঠকে ইরাক ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন। 

এ বিষয়ে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার ফলাফল বৈঠকে তুলে ধরা হবে।

তিনি জানান, প্রণালিতে অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

এই প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান বাঘাই।

তিনি বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিরাপদ নৌপথের বিষয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

আরও পড়ুন