EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩১

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩১

ছবি: রয়টার্স

অ অ

নেপালে বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে নিহতের সংখ্যা ১ হাজার ৩৪১ ও পরে ১ হাজার ৩৪৪ জন বলা হলেও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) সংশোধিত হিসাবে ১ হাজার ৩৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ভারতের বার্তা সংস্থা এএনআই শনিবার নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে এক চীনা নাগরিককেও উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজ দ্রুত করতে নেপাল সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় বিশেষায়িত উদ্ধারকারী দলও কাজ করছে। চিলিমসহ দুর্গম এলাকার বিভিন্ন টানেল থেকে পানি, কাদা ও ভারী ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল সরকারের অনুরোধে এখন পর্যন্ত সাতটি বিমানে ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এ ছাড়া টানেল ও ফরেনসিক বিশেষজ্ঞসহ ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী দল কাঠমাণ্ডু পাঠানো হয়েছে।

ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্গম ভূখণ্ডের কারণে ভারী যন্ত্রপাতি দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছাতে সমস্যা হচ্ছে। তবে সংযোগ সড়ক তৈরি করে উদ্ধারকাজ দ্রুত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন