EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার নারীকে মুক্তি দিয়েছে ঢাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার নারীকে মুক্তি দিয়েছে ঢাকা

ছবি: সংগৃহীত

অ অ

মাদক পাচারের মামলায় বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিক মুক্তি পেয়েছেন। বতসোয়ানা সরকার জানিয়েছে, এর ফলে লেসেদি মোলাপিসি নামে ৩৩ বছর বয়সী ওই নারীর নিজ দেশে ফেরার পথ তৈরি হয়েছে।  

এক বিবৃতিতে বতসোয়ানার সরকার জানিয়েছে, ২০২২ সালে ঢাকায় গ্রেপ্তার হন লেসেদি। বতসোয়ানা কর্তৃপক্ষের কূটনৈতিক প্রচেষ্টা এবং দেশটির প্রেসিডেন্ট ডুমা বোকোর করা এক আবেদনের পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফেনিও বুতালে এএফপিকে বলেছেন, বুধবারই লেসেদির দেশে পৌঁছানোর কথা ছিল।

লেসেদি মোলাপিসি দক্ষিণ আফ্রিকা থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছিলেন। ওই সময় তাঁর কাছে হেরোইন পাওয়া যায়। এ অপরাধে ২০২৪ সালে তাঁর মৃত্যুদণ্ড হয়।

বতসোয়ানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা ও ভারতে থাকা তাদের কূটনৈতিক মিশনগুলো মামলাটি নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছিল ২ হাজারের বেশি। ওই বছর নতুন করে ১৮৫টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

আরও পড়ুন