EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভোরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান, গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম

ভোরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান, গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

অধিকৃত পশ্চিম তীরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোরে নাবলুসের আশপাশের একাধিক এলাকায় ব্যাপক সামরিক তৎপরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালানো হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানায়, নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত সেবাস্তিয়া শহরে অতিরিক্ত ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়। পরে শহরটির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে নাবলুসের দক্ষিণে অবস্থিত আসিরা আল-কিবলিয়া গ্রামেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। গ্রামের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে ওয়াফা।

এ ছাড়া নাবলুস গভর্নরেটের দক্ষিণে অবস্থিত দুমা গ্রামেও অতিরিক্ত ইসরায়েলি বাহিনী মোতায়েন করে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

পশ্চিম তীরের একাধিক এলাকায় একই সময়ে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা ও বাড়ি বাড়ি অভিযানের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন