EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

অ অ

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তাকে সংগঠনের নতুন মহাসচিব নির্বাচিত করা হয়। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন