EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
অ অ

কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মধ্যে চলা তিন দিনব্যাপী বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

শনিবার (২২ আগস্ট) আলোচনা ভেস্তে যাওয়ার পর বাণিজ্যিক বিরোধ নিয়ে প্রতিবেশী দেশ দুটি একে অপরকে দায়ী করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি চূড়ান্ত করতে নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ওই সময় পার হওয়ার পরই যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের চূড়ান্ত ঘোষণা দেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন আরোপিত এই শুল্কের তালিকায় ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও কাঠের তৈরি হকি স্টিকের মতো বেশ কিছু সামগ্রী রয়েছে। যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির মধ্যে এসব পণ্যের অংশ মাত্র ৫ শতাংশের কিছু বেশি। ফলে এটি দুই দেশের বাণিজ্যে বিশাল বড় প্রভাব না ফেললেও প্রেসিডেন্ট ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক স্নায়ুযুদ্ধকে আরও উসকে দিয়েছে।

বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অটোয়ায় তাঁর সরকারের আলোচকদের ফেরত আহ্বান করেছেন। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র সদিচ্ছা থেকে সরে এসে শেষ মুহূর্তে অন্যায্য ও অবাণিজ্যিক শর্ত জুড়ে দিয়েছে, যা মেনে নেওয়া সম্ভব নয়। এর জবাবে কানাডাও ‘ডলারের বদলে ডলার’ নীতিতে পাল্টা শুল্ক আরোপ করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে দাবি করেছেন, শেষ মুহূর্তে কানাডা নতুন শর্ত জুড়ে দিয়ে এবং পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে এসে চুক্তিটি ভেস্তে দিয়েছে। তিনি সাফ জানান, যুক্তরাষ্ট্র কোনোভাবেই কানাডার পাল্টা শুল্ক সহ্য করবে না।

আরও পড়ুন