EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ওষুধের দাম কমার কৃতিত্ব ট্রাম্পের, তবে ক্রেডিট বাইডেনের আইনেই: ওয়াশিংটন পোস্ট

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

ওষুধের দাম কমার কৃতিত্ব ট্রাম্পের, তবে ক্রেডিট বাইডেনের আইনেই: ওয়াশিংটন পোস্ট

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন দেখিয়ে প্রেসক্রিপশন ওষুধের দাম কমার কৃতিত্ব নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অ অ

যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশন ওষুধের দাম রেকর্ড পরিমাণ কমার খবর প্রকাশিত হওয়ার পর একে নিজ প্রশাসনের সাফল্য হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সামনে বিখ্যাত পত্রিকা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদন তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশও করেন তিনি। তবে সেই প্রতিবেদনের পেছনের বিস্তারিত তথ্য বলছে ভিন্ন কথা।

প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে, ওষুধের দামের এই ঐতিহাসিক পতনের পেছনে ডোনাল্ড ট্রাম্পের নীতির চেয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে প্রণীত ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট’-এর ভূমিকাই মূল নিয়ামক হিসেবে কাজ করেছে।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার নানা খাতে মূল্যস্ফীতি ও চিকিৎসা ব্যয় ঊর্ধ্বমুখী হলেও ওষুধের খরচে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। পরিসংখ্যানে দেখা যায়, গত জুলাই পর্যন্ত বিগত এক বছরে প্রেসক্রিপশন ওষুধের দাম কমেছে ৩ দশমিক ১ শতাংশ। ১৯৬৩ সালের মার্চের পর অর্থাৎ বিগত ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ওষুধের দামে এটিই সবচেয়ে বড় বার্ষিক পতন।

চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসক্রিপশন ওষুধের দাম কমানোকে অন্যতম প্রধান অর্থনৈতিক ও স্বাস্থ্যনীতি হিসেবে গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এই মূল্যহ্রাসকে নিজেদের নীতির সাফল্য হিসেবে তুলে ধরতে মরিয়া ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে ওয়াশিংটন পোস্টের ‘প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে’ শিরোনামের পত্রিকাটি হাতে তুলে ধরে কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। পরবর্তীতে হোয়াইট হাউজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সেই ছবি প্রকাশ করে এটিকে ট্রাম্প প্রশাসনের জয় হিসেবে প্রচার করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজে পত্রিকা তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘আজকের মূল শিরোনাম এটাই, দেখেছেন? প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি কমেছে।’ তিনি সাংবাদিকদের এই ইতিবাচক খবরটি জোর দিয়ে প্রচার করার আহ্বান জানান।

তবে ওয়াশিংটন পোস্টের মূল প্রতিবেদনটি ট্রাম্পের এই দাবির সঙ্গে একদমই একমত নয়। স্বাস্থ্য অর্থনীতি ও নীতি বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে স্পষ্ট করা হয়, ২০২২ সালে জো বাইডেন প্রশাসন ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট’ পাস করেছিল। এই আইনের অধীনে ‘মেডিকেয়ার’ কর্মসূচির আওতায় সর্বাধিক ব্যবহৃত ওষুধগুলোর দাম কমানোর জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি দর-কষাকষির সুযোগ তৈরি হয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিচার্ড ফ্রাঙ্ক এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের স্টেসি ডুসেটজিনার মতো প্রখ্যাত স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে, বাইডেন আমলের গৃহীত সেই পদক্ষেপগুলোর কারণেই চলতি বছরে এসে ওষুধের দামে এই বড় প্রভাব দেখা যাচ্ছে। এর পেছনে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কোনো নীতির প্রত্যক্ষ ভূমিকা নেই।

আরও পড়ুন