EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

মধ্যপ্রাচ্য ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেন জ্যারেড কুশনার।

অ অ

গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

রবিবার (১৬ আগস্ট) মিসরের এল আলামেইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কুশনার মিসর সফর করছেন। রবিবারই কায়রোতে হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। এর পরপরই কুশনারের মিসর সফরকে গাজা সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

কায়রোতে কুশনারের সঙ্গে বৈঠকে গাজার জন্য বোর্ড অব পিসের উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও থাকার কথা রয়েছে।

বৈঠকে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

আরও পড়ুন