EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫৪ এএম

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

অ অ

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের উপকূলের কাছে শনিবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) এই  শক্তিশালী ভূমিকম্পনটি অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে রেকর্ড করা হয়েছিল। পরে তা সংশোধন করে ৭ দশমিক ৬ মাত্রা নির্ধারণ করে ইএমএসসি।

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন