বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। এর ফলে ২০২৬ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা আগের পূর্বাভাসের তুলনায় কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাহিদা কমার আশঙ্কাই তেলের দাম কমার অন্যতম প্রধান কারণ।
তবে সংঘাতের কারণে তেল সরবরাহে বাধা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বাজারে তেলের দাম আরও দ্রুত কমার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
এদিকে, খনিজ তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক বুধবার প্রকাশিত মাসিক তেল বাজার প্রতিবেদনে ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।
ওপেকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বে দৈনিক তেলের চাহিদা ৫ লাখ ৮০ হাজার ব্যারেল বাড়তে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি কম।
সূত্র: আল-জাজিরা
