EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়াজুড়ে ইউক্রেনের রাতভর ড্রোন হামলা, নিহত ৮

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

রাশিয়াজুড়ে ইউক্রেনের রাতভর ড্রোন হামলা, নিহত ৮

ছবি: সংগৃহীত

অ অ

রাশিয়ার বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া ৬৩৫টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভলগা নদীর তীরে অবস্থিত এঙ্গেলস শহরে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং দুজন নিহত হন। পাশের সারাতোভ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের উদমুর্তিয়া অঞ্চলে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া বেলগোরোদ অঞ্চলে আরও তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এঙ্গেলসের রুশ সামরিক ঘাঁটি, যেখানে দূরপাল্লার বোমারু বিমান রাখা হয়, এবং সারাতোভের একটি তেল শোধনাগার ছিল এ হামলার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, "এসব হামলা রাশিয়ার আগ্রাসনের জবাব।" একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করে জেলেনস্কি বলেন, তারা যুদ্ধকে সেই জায়গায় ফিরিয়ে নিচ্ছে, যেখান থেকে এটি শুরু হয়েছিল।

ইউক্রেনের দাবি, হামলার পর এঙ্গেলসের সামরিক ঘাঁটি ও সারাতোভের তেল শোধনাগারে আগুন লাগে। এছাড়া পশ্চিম রাশিয়ার কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতেও হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু যাচাইবিহীন ভিডিওতে সারাতোভের তেল স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে।

এদিকে, ইউক্রেন সামারা অঞ্চলে রুশ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর একটি লজিস্টিক গুদামেও হামলার দাবি করেছে। কিয়েভের অভিযোগ, প্রতিষ্ঠানটি রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করছে।

তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামারার ওই গুদামে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরও পড়ুন