EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২০

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৪০ পিএম

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২০

ছবি: সংগৃহীত

অ অ

আলজেরিয়ার বুমেরদেস এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩১ জুলাই) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত উপকূলীয় শহর বুমেরদেসের কাছে অজ্ঞাত কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

সিভিল ডিফেন্স এজেন্সির আশঙ্কা, গুরুতর আহত কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বাসস

আরও পড়ুন