শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক বন্দি ও কারারক্ষী।
সোমবার (৬ জুলাই) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ সংবাদ সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে এখন পর্যন্ত চারজন কারারক্ষী ও ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।
তিনি বলেন, সংঘর্ষে আহত ১০০ জনের বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কারাগারের ভেতরে কীভাবে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আরও পড়ুন