চলতি মাসে চীনের উপকূলে যৌথ সামরিক মহড়া দেবে রাশিয়া-চীন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
চলতি মাসেই চীনের চিংদাও শহরের উপকূলে যৌথ সামরিক মহড়ায় নামছে চীন ও রাশিয়ার নৌবাহিনী। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বার্ষিক এই আয়োজন করছে দুই দেশ।
রবিবার (৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, বার্ষিক এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো নিরাপত্তা চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা করা।
এবারের নির্ধারিত সামরিক মহড়াটি শেষ হওয়ার পর দুই দেশের নৌবাহিনীর একটি অংশ প্রশান্ত মহাসাগরের সুনির্দিষ্ট কিছু এলাকায় যৌথ সমুদ্র টহলেও অংশ নেবে। প্রতিবছরই দুই পরাশক্তি নিজেদের সামরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক জোরদারে এ ধরনের মহড়ার আয়োজন করে থাকে। সূত্র: নিককেল এশিয়া
আরও পড়ুন