EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

খামেনির রাষ্ট্রীয় বিদায়ে অন্তত ৩ হাজার মৃত্যুর আশঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুতের দাবি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

খামেনির রাষ্ট্রীয় বিদায়ে অন্তত ৩ হাজার মৃত্যুর আশঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুতের দাবি
অ অ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে বিপুল জনসমাগমে প্রাণহানির আশঙ্কার দাবি উঠে এসেছে। জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট এক প্রতিবেদনে জানিয়েছে, একটি কথিত গোপন সরকারি চিঠিতে অনুষ্ঠানে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে ওয়েল্ট দাবি করে, তেহরানের এক নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিক তাদের কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, চিঠিটি ইরানের রেড ক্রিসেন্ট ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চিঠিতে বিশাল জনসমাগমের কারণে সম্ভাব্য প্রাণহানি ও বহু মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ইউনিট গঠনের পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কবর প্রস্তুতের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।

ওয়েল্ট আরও জানায়, তেহরান পৌরসভার এক কর্মী নতুন কবর প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা সম্পর্কে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পর পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদে দাফনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইরান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ প্রকাশ করা হয়নি।

সূত্র: ওয়েল্ট, এনডিটিভি

আরও পড়ুন