EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাবার শেষ বিদায় অনুষ্ঠানে থাকছেন না মোজতবা খামেনি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম

বাবার শেষ বিদায় অনুষ্ঠানে থাকছেন না মোজতবা খামেনি
অ অ

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন না। এ তথ্য জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণে মোজতবা খামেনির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন