EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব
অ অ

লাখ লাখ হাজির সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৭ সালের হজ মৌসুমের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী এক পর্যালোচনা সভায় এই কর্মপরিকল্পনা ও সুপারিশ গ্রহণ করা হয়।

সৌদি আরবের মক্কা প্রিন্সিপালিটি এজেন্সি ফর হজ অ্যান্ড ওমরাহ অ্যাফেয়ার্স এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই সভার আয়োজন করে। এতে হাজিদের সেবায় নিয়োজিত দেশটির ৬০টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশালের তত্ত্বাবধানে এই ধারাবাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদ্য সমাপ্ত ২০২৬ সালের হজ মৌসুমের নানা দিক পর্যালোচনা করা হয়। বিগত বছরের সাফল্য ধরে রেখে আগামী হজ আরও ত্রুটিমুক্ত করতে জোর দেন কর্মকর্তারা। সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা সেবার মান বাড়াতে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় ও পূর্বপ্রস্তুতি জোরদার করার সুপারিশ করেন।

কর্মকর্তারা জানান, হজের সময় সম্ভাব্য সব চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলায় সর্বোচ্চ স্তরের কার্যক্ষমতা অর্জনই তাদের মূল লক্ষ্য। কোনো ধরনের ঘাটতি ছাড়াই যাতে লাখ লাখ তীর্থযাত্রী নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন, সে জন্য আগাম ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন