EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইতালির ১৫ শহরে সতর্কতা জারি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

ইতালির ১৫ শহরে সতর্কতা জারি
অ অ

তীব্র তাপপ্রবাহের কারণে আজ মঙ্গলবার (২৩ জুন) মিলান ও রোমসহ ১৫টি শহরে ‘লাল সতর্কতা’ জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আগামীকাল বুধবার এ সংখ্যা বেড়ে ১৬টিতে পৌঁছাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দেশটিতে লাল সতর্কতা সর্বোচ্চ মাত্রার সতর্কতা হিসেবে বিবেচিত হয়।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে হালকা খাবার খাওয়ার, দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার ও শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন