EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের পর ‘হামলা বন্ধ করার’ ঘোষণা দিয়েছে ইসরায়েলও

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৫০ এএম

ইরানের পর ‘হামলা বন্ধ করার’ ঘোষণা দিয়েছে ইসরায়েলও

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পর এবার হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাবে না ইসরায়েল। তবে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

সোমবার (৮ জুন) এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক সংঘাতের ফলে ইরান এবং হেজবুল্লাহ আগের তুলনায় অনেক দুর্বল হয়েছে। তবে তাদের সঙ্গে ইসরায়েলের লড়াই পুরোপুরি শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইরান যদি আবারও ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে তার সরকার শক্ত প্রতিক্রিয়া দেখাবে। একই সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানান। তাঁর এ আহ্বানের পর উভয় পক্ষ থেকেই হামলা স্থগিতের ইঙ্গিত পাওয়া গেছে।

টেলিভিশন ভাষণে নেতানিয়াহু আরও জানান, গত রবিবার সংঘাত শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ওই আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন