EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৩১

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:০২ এএম

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৩১

ছবি: সংগৃহীত

অ অ

ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে ৩১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৬ মে) এই হামলা চালানো হয়।

একই সঙ্গে ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে।

স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি স্থলবাহিনী আরও গভীরে অগ্রসর হওয়ায় দক্ষিণ লেবাননে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছে।

এদিকে পূর্ব লেবাননের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা চালানো হয়েছে। বেকা অঞ্চলের মাশঘারা শহরে হামলা হয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারাউন বাঁধ এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়।

নাবাতিয়েহ শহরকে ঘিরে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশনার পর আরও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ইসরায়েল কয়েক ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, এসব অভিযানের লক্ষ্য উত্তর ইসরায়েলের বসতিগুলোকে নিরাপদ রাখা।

হামলার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু হওয়ায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং মানুষ ধ্বংসস্তূপে পরিণত এলাকায় আটকা পড়েছে। উদ্ধারকর্মীদেরও কিছু এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ অবস্থায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে, আর সীমান্ত অঞ্চলে মানবিক সংকট ক্রমেই গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। [সূত্র: আল-জাজিরা]

আরও পড়ুন