EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় সমবেত হচ্ছেন হজযাত্রীরা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৪০ পিএম

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় সমবেত হচ্ছেন হজযাত্রীরা

ছবি: সংগৃহীত

অ অ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার  (২৫ মে) ৮ জিলহজ, মক্কা নগর থেকে হজযাত্রীরা মিনার উদ্দেশে যাত্রা করছেন। তাঁবুর নগরী হিসেবে পরিচিত মিনায় এখন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের সমাগম শুরু হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, হজের মূল কার্যক্রম শুরুর আগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের নিরাপদে মক্কা থেকে মিনায় স্থানান্তর, আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসা সেবা ও পরিবহন ব্যবস্থার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে স্থানীয় সৌদি হজযাত্রীরাও অংশ নিচ্ছেন। ফলে মিনার তাঁবুগুলোতে শুরু হয়েছে ব্যাপক সমাবেশ।

হজযাত্রীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে তালবিয়া পাঠ করতে করতে মিনা অভিমুখে যাত্রা করছেন। ধর্মীয় আবেগ ও আধ্যাত্মিক পরিবেশে পুরো পথজুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য পরিবেশ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে বিভিন্ন পর্যায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, হজযাত্রীদের জন্য নির্ধারিত ক্যাম্পে যাতায়াত ব্যবস্থা, তাঁবুতে প্রবেশ প্রক্রিয়া সহজ করা, প্রয়োজনীয় নির্দেশনা ও সচেতনতামূলক সেবা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া মিনার ভেতরে হজযাত্রীদের থাকা, খাওয়া ও চলাচল ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সমস্যা দ্রুত সমাধানের জন্য মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

হজ মৌসুমকে সফলভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন সেবাকেন্দ্রে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রস্তুতি যাচাই ও সেবার মান নিশ্চিত করা হচ্ছে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চলাচল ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে পুরো হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করা হয়েছে।

এভাবে ধর্মীয় আবেগ, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সমাগমের মাধ্যমে শুরু হলো এবারের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, যেখানে মিনায় সমবেত হচ্ছেন বিশ্বের লক্ষ লক্ষ মুসল্লি। [সূত্র: সে্ৗদি গেজেট]

আরও পড়ুন