বেইজিং সফরের আগে রাশিয়া-চীন সম্পর্ককে ‘অভূতপূর্ব’ বললেন পুতিন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৩২ পিএম
চীনে আসন্ন রাষ্ট্রীয় সফরের আগে রাশিয়া ও চীনের সম্পর্ককে ‘অভূতপূর্ব’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সফর উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারত্ব বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত নীতি চালুর বিষয়টিকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, এর মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ও চীন কোনো দেশের বিরুদ্ধে জোট গঠন করছে না; বরং শান্তি ও সার্বজনীন সমৃদ্ধি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রশংসা করে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে শি জিনপিংয়ের অঙ্গীকারকে তিনি গভীরভাবে মূল্যায়ন করেন।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই মস্কো ও বেইজিং অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করছে বলে বিশ্লেষকদের ধারণা।