EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠকে শুভেন্দু

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:১০ পিএম

ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠকে শুভেন্দু
অ অ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ডায়মন্ড হারবারে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) অনুষ্ঠিত এই বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডায়মন্ড হারবার যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান স্থানীয় সাধারণ মানুষ। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর এটিই জেলা পর্যায়ে মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক। আর এই বৈঠকের জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারকে বেছে নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বৈঠকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজে গতি আনার বিষয়ে আলোচনা হয়। আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে এই বৈঠককে একধরনের ‘প্রশাসনিক বার্তা’ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

সাধারণত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকগুলো রাজ্য সচিবালয় ‘নবান্ন’ কেন্দ্রিক হয়ে থাকে। তবে প্রথম বৈঠকটি ডায়মন্ড হারবারে করে শুভেন্দু অধিকারী ভিন্ন বার্তা দিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রশাসনিক বৈঠক ছাড়াও ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে দলীয় এক কর্মী সভায় বিজেপি নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন