প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ শুভেন্দুর
ক্ষমতার পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই মমতার কালীঘাটের বাসভবনের সামনে থেকে বিশেষ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৪৯ এএম
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন।
কলকাতা পুলিশকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, হাজার হোক মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে হবে।
সোমবার বিকেলে রাজ্যের সকল জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, কোনো নেতার ওপর সুনির্দিষ্ট হামলার আশঙ্কা না থাকলে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে না। তিনি বলেন, ‘স্রেফ দাপট বা স্টেটাস দেখানোর জন্য সরকারি অর্থের অপচয়ের দিন শেষ।’
ক্ষমতার পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই মমতার কালীঘাটের বাসভবনের সামনে থেকে বিশেষ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়, এবং অভিষেকের ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকেও অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়।
ক্ষমতা বদলের পর নবান্নের প্রথম বড় পদক্ষেপ হিসেবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নিরাপত্তা বাহিনী ও পাইলট কারের সুবিধা বাতিল করা হয়েছে।