EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাড়িতে বিজয়, রাজনীতিতে নতুন সমীকরণ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২৭ পিএম

সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাড়িতে বিজয়, রাজনীতিতে নতুন সমীকরণ
অ অ

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি গতকাল শপথ গ্রহণ করেছেন। শপথের এক দিন পরই সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছেন থালাপতি বিজয়। স্ট্যালিন-বিজয় সাক্ষাতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে হইচই শুরু হয়েছে।

গেল মাসেই ছিলেন উভয়ই প্রতিদ্বন্দ্বী। একে অপরের সমালোচনা করতেও ছাড়ে কেউ। কিন্তু ফলাফলের পর পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই পরিবর্তিত পরিস্থিতিতেই সোমবার (১১ মে) সৌজন্য সাক্ষাতে বিজয় যান স্ট্যালিনের বাড়িতে।

চেন্নাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতাকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বিজয় কালো স্যুট পরা অবস্থায় স্টালিনকে হাত জোড় করে অভিবাদন জানাচ্ছেন, আর স্টালিনও একইভাবে অভিবাদন গ্রহণ করছেন।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এই সাক্ষাৎ এসেছে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন দল বড় ধরনের জয় পেয়েছে। এই ফলাফলে দীর্ঘদিন ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকে-এর রাজনৈতিক আধিপত্যে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ হলেও তামিলনাড়ুর ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে।

আরও পড়ুন