EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাংলায় বিজেপির নতুন যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন হর্ষবর্ধন শ্রিংলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:২৮ পিএম

বাংলায় বিজেপির নতুন যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন হর্ষবর্ধন শ্রিংলা
অ অ

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নতুন রাজনৈতিক যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঝালমুড়ি, সন্দেশ, সিঙাড়া ও দার্জিলিং চায়ের আড্ডায় প্রায় ২৫০ থেকে ৩০০ কর্মী, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ীর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, উপস্থিত ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলেই বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে পেরেছে।

তিনি আরও বলেন, পুরো আয়োজনজুড়ে আশার আলো, আনন্দের আবেশ এবং আবেগঘন পরিবেশ বিরাজ করছিল। পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন ও প্রকৃত পরিবর্তনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতেই এ মিলনের আয়োজন করা হয়।

রাজ্যসভার এই সদস্য তার পোস্টে কর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সবার সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন