EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়, ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৪ পিএম

আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়, ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট
অ অ

দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে যেকোনো সম্পৃক্ততা দুর্বলতার লক্ষণ নয় বরং ন্যায়বিচারের একটি কৌশলগত দিক বলে অভিহিত করেছেন মাসুদ পেজেশকিয়ান।

স্যোশাল প্লাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে কূটনৈতিক সাফল্যের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ইরানের রাষ্ট্রপতি বলেছেন, আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না। যুদ্ধ বন্ধে আলোচনার কথা উঠলে ইরান স্বাগত জানাবে। তার মানে আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়। খবর এএনআই

সার্বভৌমত্বের নীতিগুলোকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট সংযুক্ত করে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘ক্ষমতার অবস্থানে অবিচল রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এতে দেশটির যেকোনো কূটনৈতিক সম্পৃক্ততার মূল উদ্দেশ্য হলো জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এটা দুর্বলতা নয়।

আরও পড়ুন