EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ব্রিগেডের মঞ্চে প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে তিনি?

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:০৩ পিএম

ব্রিগেডের মঞ্চে প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে তিনি?
অ অ

কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯৮ বছর বয়সী এক প্রবীণ নেতার আশীর্বাদ গ্রহণ করেন। এই প্রবীণ নেতাকে শাল পরিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তার পর মাখনলালকে আলিঙ্গন করতেও দেখা গেছে প্রধানমন্ত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিশেষ এক সৌজন্য প্রদর্শনের দৃশ দেখল গোটা বাংলা। এই ব্যক্তি হলেন শিলিগুড়ির বাসিন্দা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা মাখনলাল সরকার। যিনি বিজেপির শুরুর দিনগুলিতে রাজ্যের অন্যতম নেতা ছিলেন এই ব্যক্তি।

বিজেপির পূর্ববর্তী সংগঠন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের রাজনৈতিক সঙ্গী ছিলেন নবতিপর মাখনলাল।

এই প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন মোদি লেখেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। তিনি নিবেদিত জাতীয়তাবাদী মানুষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন এবং জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছেন। পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনকে প্রসারিত করেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন।’

এ ছাড়া মাখনলালকে প্রণাম করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এ সময় মাখনলালের পরিচয় বর্ণনা করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

উল্লেখ, ৯৭ বছর বয়সি মাখনলাল ১৯৪৫ সাল থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫২ সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে।  শিলিগুড়ির দাগ গ্রামের বাসিন্দা তিনি।

মাখনলালকে শিলিগুড়ির প্রথম সাংগঠনিক সভাপতি বিজেপির। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁকে পশ্চিম দিনাজপুর (অধুনা ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর), জলপাইগুড়ি এবং দার্জিলিঙের সাংগঠনিক সমন্বয়কারী করে বিজেপি। ১৯৮১ সালের পর টানা সাত বছর জেলা সভাপতি পদে ছিলেন তিনি।

আরও পড়ুন