EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে নতুন সরকারের শপথগ্রহণ...

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:০৯ পিএম

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনিই হবেন বাংলার প্রথম ভারতীয় জনতা পার্টি(বিজেপি)- এর মুখ্যমন্ত্রী।

শুক্রবার (৮ মে) বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করেন।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ রাজ্যে এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম পরিষদীয় দলনেতা হিসেবে ঠিক করা হয়। পরে বিজেপি নেতৃত্ব তাঁর নাম ঘোষণা করে।

এরপর শুভেন্দু রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

শুভেন্দুর নাম আগেই মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় ছিল। কারণ তিনি পরপর দুইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছেন।

এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন। জিতেছিলেন ১৯৫৬ ভোটে। নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এবার মমতার পাড়ায় এসে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুটি কেন্দ্র থেকে ভোটে লড়েছেন তিনি। মমতার বিরুদ্ধে শুধু জয়ই পাননি, আগের চেয়ে সেই জয়ের ব্যবধানও অনেক বাড়িয়েছেন তিনি। ভবানীপুরে মমতাকে হারিয়েছেন ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

আরও পড়ুন