EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ২৬ জনের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৫২ এএম

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ২৬ জনের

ছবি: সংগৃহীত

অ অ

কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (৫ মে) বিকেলের এই হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাশিয়া গ্লাইড বোমা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে পূর্বাঞ্চলীয় একাধিক শহরে হামলা চালায়। এর মধ্যে ক্রামাতোরস্ক, জাপোরিঝিয়া ও চেরনিহিভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

জাপোরিঝিয়ায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ক্রামাতোরস্ক ও দনিপ্রো শহরে আরও ৯ জন প্রাণ হারান। এছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে রাষ্ট্রীয় গ্যাস স্থাপনায় হামলায় ৩ কর্মচারী ও ২ উদ্ধারকর্মীসহ আরও ৫ জন নিহত হন। এ হামলার ফলে প্রায় ৩,৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “চরম ধৃষ্টতা” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ইউক্রেন মঙ্গলবার শেষভাগ থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ও শনিবারের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে ওই ঘোষণার পরপরই ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৬৪টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের। 

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন