EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ওমরাহ ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

ওমরাহ ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

ছবি সংগৃহীত

অ অ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ মৌসুমের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলকদ বা ২০২৬ সালের ১৮ এপ্রিলের মধ্যে সকল ওমরাহ ভিসাধারীকে সৌদি ছাড়তে হবে। এই সময়সীমার পর কেউ দেশে থাকলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।

ওমরাহযাত্রীদের সুশৃঙ্খলভাবে দেশে ফেরত পাঠানো এবং আসন্ন হজযাত্রীদের আগমনের সুবিধা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

প্রতি বছর রমজানের পর জিলকদ মাস থেকেই সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে বিশেষ কার্যক্রম শুরু করে, যার অংশ হিসেবেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন