EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাঙ্কারেও নিরাপদ নয় ইসরায়েলিরা, গোপন করছে হতাহতের তথ্য: ভারতীয় সাংবাদিক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

বাঙ্কারেও নিরাপদ নয় ইসরায়েলিরা, গোপন করছে হতাহতের তথ্য: ভারতীয় সাংবাদিক

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের ভয়াবহ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়ে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন এক ভারতীয় সাংবাদিক।

সংবাদমাধ্যম দ্য কারেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েল সফর শেষে সাংবাদিক ব্রজ মোহন সিং দাবি করেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অনেক সময় সাইরেন বাজানোর আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে নিরাপদ হিসেবে চিহ্নিত বাঙ্কারেও হতাহতের ঘটনা ঘটছে।

তার অভিযোগ, ইসরায়েল সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে ঘোষণা করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ক্ষেত্রে বাঙ্কারের ভেতরেও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

ব্রজ মোহন সিং বলেন, প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। “সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে মরদেহ রয়েছে, সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে, সেটিও অনেক সময় জানতে পারি না,”—বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, ইরানের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র ধারণেও বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল সরকার।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

আরও পড়ুন