EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পেট্রোলের দাম বাড়ায় করাচি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ঘোষণা

রমজান মাসের শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব সকাল বেলার ক্লাস অনলাইনে নেওয়া হবে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

পেট্রোলের দাম বাড়ায় করাচি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ঘোষণা
অ অ

পাকিস্তানে পেট্রোলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় করাচি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।  

সোমবার (৯ মার্চ) থেকে রমজান মাসের শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব সকাল বেলার ক্লাস অনলাইনে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইমরান আহমেদ সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, শিক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত সম্ভাব্য সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজানের শেষ দশক বা তৃতীয় আশরায় শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খালিদ মাহমুদ ইরাকি এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

এর আগে পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে পেট্রোলের দাম হয়েছে ৩২১ দশমিক ১৭ রুপি এবং ডিজেলের দাম ৩৩৫ দশমিক ৮৬ রুপি প্রতি লিটার।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এ কারণে দেশেও জ্বালানির দাম বাড়াতে হয়েছে।

তিনি বলেন, ইরানে হামলার পর আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে তুরস্ক ও আজারবাইজানও জড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানির দামে।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, পরিস্থিতি কঠিন হলেও দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে সরকার কাজ করছে। সূত্র: এআরওয়াই নিউজ

আরও পড়ুন