পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান আফগানিস্তানের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
আফগানিস্তান ও পাকিস্তান ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে। পাকিস্তান আফগানিস্তানের প্রধান শহরগুলোতে বিমান হামলা চালিয়ে এই সংঘাতকে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করেছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার রক্তক্ষয় এড়াতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সরকার সবসময় সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং এখনও তাই করতে চায়। পাকিস্তান হামলা চালিয়েছে কাবুল, কান্দাহার, পাক্তিয়া, পাক্তিকা, খোস্ত ও লাঘমান প্রদেশে। আফগানিস্তান বরাবরই ‘পাকিস্তানি তালেবান’ জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এই বক্তব্য অস্বীকার করে আসছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও দেশ অবিলম্বে যুদ্ধ বন্ধ করে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানালেও আফগান সরকারের পক্ষ থেকে সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন উন্মুক্ত যুদ্ধ শুরু হয়েছে।
আফগান তালেবান শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে এবং পাকিস্তানও আফগানিস্তানের কয়েকটি সামরিক ক্যাম্পে আক্রমণ অব্যাহত রেখেছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পারস্পরিক সম্মান ও আলোচনার ভিত্তিতে সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন। [সূত্র: আল-জাজিরা]
আরও পড়ুন