EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া
অ অ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাতের দিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার পাল্টা হিসেবে ইউক্রেনে গতকাল রাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এ হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন নির্মাণ কারখানা ও মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। রুশ বাহিনীর দাবি, হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা আরও উল্লেখ করেছে, আগেও বলেছি, এবং আবারও বলছি— ইউক্রেনের সন্ত্রাসী সরকারের প্রতিটি পদক্ষেপের উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।

গত ২৯ ডিসেম্বর, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছিল। তবে সেগুলোর মধ্যে বেশিরভাগ ড্রোন রুশ সেনাবাহিনী আটকিয়ে ফেলেছিল।

লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভোই এক বিবৃতিতে জানিয়েছেন, শহরের একটি জটিল অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে।

এছাড়া ‘ওরেশনিক’ নামটি একটি রুশ শব্দ, যার মানে ‘হ্যাজেল গাছ’। হ্যাজেল গাছের শাখা-প্রশাখার মতো দেখতে এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণও গাছটির মতো বিস্তৃত হয়ে থাকে।

ওরেশনিক একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ৫,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি আন্তঃ-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র না হলেও, এর গতি সবচেয়ে বড় শক্তি। শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১.২৩ মিটার হলেও, ওরেশনিক এর চেয়ে ১১ গুণ দ্রুত। বর্তমানে পৃথিবীতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যা এই ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে সক্ষম।

এটি সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পারমাণবিক বিস্ফোরকও বহন করতে সক্ষম, অর্থাৎ এটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবেও রূপান্তরিত হতে পারে। ইউক্রেনে এটি দ্বিতীয়বার ব্যবহার করা হলো, প্রথমবার এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল ২০২৪ সালের ২২ নভেম্বর।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন