খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের শোক
কমনওয়েলথ মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
একই সঙ্গে এই শোকের সময়ে বাংলাদেশের মানুষের প্রতি তাঁর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন।
শোকবার্তায় শার্লি বোচওয়ে আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন