EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ১৫ হাজার ‘শক্তিশালী’ পুলিশ মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, আন্তির্জাতিক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ১৫ হাজার ‘শক্তিশালী’ পুলিশ মোতায়েন

ছবি সংগৃহীত

অ অ

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক পোশাকশ্রমিক হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকমিশন এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্যের একটি ‘শক্তিশালী ফোর্স’ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভকারীদের ঠেকাতে ১৫ হাজার সদস্যের একটি শক্তিশালী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরেই শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত আন্দোলনকারীদের হাইকমিশন অভিমুখে এগোতে বাধা দিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে।

এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করলেও, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। 

প্রতিবেদনে অনুসারে, বিক্ষোভকারীরা কমপক্ষে দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্ল্যাকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে।

এনডিটিভি জানায়, বিক্ষোভের খবরে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

এলাকাটি তিন স্তরের ব্যারিকেডিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন