EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

ডেইলি সান রিপোর্ট, আন্তির্জাতিক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

ছবি: সংগৃহীত

অ অ

সুদানের কর্ডোফান অঞ্চলে সংঘটিত একাধিক ড্রোন হামলায় অন্তত ১০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটিতে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত তৃতীয় বছরে পা দিয়ে আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় বুধবার (১৬ ডিসেম্বর) এই প্রাণঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল-জাজিরা।

ডিসেম্বরের শুরু থেকে এক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর বাবনুসা এলাকায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি দখল করে নেয়। এর পর থেকেই কর্ডোফানের বিভিন্ন কেন্দ্রীয় এলাকায় হামলার মাত্রা বেড়ে যায়।

সংঘাতের তীব্রতায় হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একই সঙ্গে কলেরা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে আগে থেকেই সংকটে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও চাপে পড়েছে। 

দক্ষিণ কর্ডোফানের কালোগি এলাকায় একটি কিন্ডারগার্টেন ও একটি হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলাগুলো ছিল সবচেয়ে প্রাণঘাতী। সেখানে ৪৩ জন শিশুসহ আট নারী মিলিয়ে অন্তত ৮৯ জন নিহত হন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এসব হামলার ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং চিকিৎসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

এদিকে সরকার সমর্থিত সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) এই ড্রোন হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের উদ্যোগ জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন