EN ☀️
×

Follow Us

বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

ছবি: ডেইলি সান

অ অ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে গণঅনশন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

গণঅনশনে অংশ নিয়েছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর এবং ইব্রাহিম খোকন।

হুমায়ুন কবীর বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিন বিক্ষোভ মিছিল থেকে তাঁরা আলোচনার জন্য সরকারকে দুই দিনের সময় দিয়েছিলেন। 

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই পূর্বঘোষণা অনুযায়ী আমরা শান্তিপূর্ণ গণঅনশন করছি।”

এর আগে গত ৮ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ১৫ বছর পরিচালনার জন্য চুক্তি সই হয়।

চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান সই করেন।

আরও পড়ুন