হাম ও এর উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৯৭ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০১।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১।
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৩৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ১৫৭ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে পাঁচজন মারা গেছে, তাদের দুজন ঢাকা বিভাগের। সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে।