EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প
অ অ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করবে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালী রাওয়া’র বিপরীতে অবস্থিত ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে আয়োজিত এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনদের পাশাপাশি কিডনিরোগ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞরা রোগীদের পরামর্শ দেবেন।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য একই ধরনের ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব রোগীর এনজিওগ্রামের সিডি রয়েছে, তাদের ক্যাম্পে সেটি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে সিরিয়াল নিতে ঢাকার রোগীরা ১০৬৬৭ ও ০১৮৪১৪৮০০০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার রোগীরা যোগাযোগ করতে পারবেন ০১৭০৫৬৬৬৯৯৯ ও ০২৩৩৪৪২৭৮০৮ নম্বরে।

এ ছাড়া ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় পাবেন। ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যদের জন্য শর্ত সাপেক্ষে এ ছাড়ের পরিমাণ ৩০ শতাংশ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন