EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
অ অ

উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করা, দক্ষ ফার্মাসিস্ট তৈরি এবং গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ফার্মাসি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফার্মাসি বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ইতিবাচক।

তিনি বলেন, দেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ বর্তমানে ১৬০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ওষুধের চাহিদা ও সুনাম রয়েছে।

ওষুধশিল্পের এ অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে ফার্মাসিস্টদের গবেষণা, পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

চিকিৎসক-গণমাধ্যম সম্পর্ক প্রসঙ্গে যা বললেন

চিকিৎসক ও গণমাধ্যমের সম্পর্ক প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, গণমাধ্যম ও চিকিৎসকেরা একে অপরের প্রতিপক্ষ নন। স্বাস্থ্যসেবার সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে উঠে এলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন অসংগতি ও সীমাবদ্ধতা গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্টদের সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা যেতে পারে।

করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথাও স্মরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সংকটে তাদের দায়িত্ব পালন ও আত্মত্যাগের জন্য শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক।

আরও পড়ুন