EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হামে আরও ৩ শিশুর মৃত্যু

চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ হাজার ৮৪ জনে, নতুন শনাক্ত ৬৪ জন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

হামে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিন শিশু। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলায় একজন করে মারা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে।

আরও পড়ুন