EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ১,২৮৩

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ১,২৮৩

ছবি: সংগৃহীত

অ অ

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে; একই সময়ে ১ হাজার ২৮৩ জন নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৩ জন রোগী এসেছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম পরিস্থিতির তথ্য নিয়মিত প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে, এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেশে হাম পরিস্থিতির ওপর নজরদারি ও আক্রান্তদের চিকিৎসার তথ্য প্রকাশ করা হচ্ছে। উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন