EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের নিশ্চিত হাম শনাক্ত, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লাখ ৯৮ হাজার

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাকেন্দ্রে ভর্তি শিশুদের নিয়ে শঙ্কায় অভিভাবকরা। ছবি: সংগৃহীত

অ অ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাম পরিস্থিতি নিয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামে এই দুই শিশুর মৃত্যু হয়।

গত ১০ এপ্রিল থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং সন্দেহজনক হামের উপসর্গে ৯৪৮ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জনে।

আরও পড়ুন